1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চান্দিনায় অন্তঃসত্ত্বাকে ধর্ষণের চেষ্টা, যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চান্দিনায় অন্তঃসত্ত্বাকে ধর্ষণের চেষ্টা, যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

  • প্রকাশিতঃ বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৪২৫ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলায় যুবলীগ নেতা তানভীর আহমেদ ভূঁইয়াকে (৩২) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে অন্তঃসত্ত্বা গৃহবধূর দাবি, মধ্যরাতে ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করলে গৃহবধূর স্বামী তানভীরকে মারধর করেন। এতে তার মৃত্যু হয়।

মঙ্গলবার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। বুধবার সকালে ঘটনাস্থল থেকে নিহত তানভীরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে (৩৫) আটক করেছে পুলিশ।

নিহত তানভীর আহমেদ ভূঁইয়া একই ইউনিয়নের গনিপুর গ্রামের বাবুল ভূইয়ার ছেলে। তিনি বাড়েরা ইউনিয়ন যুবলীগ কমিটির সহ-সভাপতি।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের খবর পেয়ে বুধবার সকালে গিয়ে নিহত তানভীরের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল যেখানে সেই এলাকাটি খুবই ঘনবসতিপূর্ণ। তারপরও এই হত্যাকাণ্ড নিয়ে স্থানীয় কেউ কিছুই জানে না বলে জানায়। তবে তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

রাবেয়া নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ জানান, রাত ২টায় তানভীর তার ঘরে ঢোকে এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার স্বামীর সঙ্গে তানভীরের ধস্তাধস্তি ও মারমারির ঘটনা ঘটে। তার স্বামী তানভীরকে মারধর করলে অচেতন হয়ে পড়ে। একপর্যায়ে সে মারা যায়।

এ বিষয়ে নিহত তানভীরের মা নিলুফা বেগম বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওই নারী যা বলছেন তা মোটেও সত্য না। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।

এ বিষয়ে বাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভূঁইয়া বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, হত্যাকাণ্ডটি সন্দেহজনক। এ নিয়ে এলাকার কেউ মুখ খুলছে না।’

এ বিষয়ে চান্দিনা থানার এসআই সুজন দত্ত বলেন, নিহত তানভীরের শরীরে আঘাতের চিহ্ন ও পায়ে কাটা চিহ্ন আছে। তবে কি কারণে হত্যা করেছে এ বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য উদঘাটন করতে পারিনি। জিজ্ঞাসাবাদের জন্য সেলিমকে থানায় আনা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD