1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ

  • প্রকাশিতঃ বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৩৪৫ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা ঃ

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের নাগেরকান্দি বাজারের নাগেরকান্দি-ডুমুড়িয়া সড়কের পাশে বহুতল ভবন নির্মাণের অভিযোগ এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এছাড়া উচ্চ আদালতের রায় ‘‘স্থিতাবস্থা’’উল্লেখ করে সংশ্লিষ্ঠ দফতরে অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উচ্চ আদালতে দায়েরকৃত রিটের স্থিতাবস্থা আদেশ উপেক্ষা করে উপজেলার নাগেরকান্দি মৌজার আরএস ঘতিয়ান নং- ৫০, ৫৬ জমিতে বহুতল ভবন নির্মাণ কাজ চলমান। মৃত সমসের আলীর ছেলে আজগর আলী সরকার বাদী হয়ে হাইকোর্ট ডিভিশন সিভিল ডিভিশনে মামলা করেন যার মোকাদ্দমা নং- ৩২০/২০২২ এর পরিপেক্ষেতে গত ১৯ মে আরএস খতিয়ানের ৫৬, ৫০, ৯৯, ৫৬, ১০৬ দাগে সকল সম্পত্তি সমস্ত প্রকার বেচা-কেনা, হস্তান্তর এবং এর উপর স্থিতাবস্থা প্রদান করেন। কিন্তু তা স্বত্বেও প্রভাশালী মানিককান্দি গ্রামের সামছুল হক ভ‚ইয়ার ছেলে জাহাঙ্গীর আলম ও মুছা মিয়ার ছেলে কবির হোসেন বহুতল ভবন নির্মাণ করে যাচ্ছে।

ভবন নির্মাণকারী জাহাঙ্গীর আলম বলেন, এই সম্পত্তি আমরা ক্রয় সূত্রে মালিক। আমাদের জমিতে আমরা ভবন নির্মাণ করছি। আদালতের নিষেধাজ্ঞা থাকার বিষয়টি আমাদের জানা নেই।
মামলার বাদী পক্ষে গং আমজাদ হোসেন বলেন, এই সম্পত্তির মালিক আমি ও আমার গংরা। কিছু প্রভাবশালী মহল আমাদের সম্পত্তি দখল করে রেখেছে। যা দখলধারদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। বর্তমানে উচ্চ আদালতের নিষধাজ্ঞা থাকার পরও ওই মহলটি স্থাপনা নির্মাণ করে যাচ্ছে। এই বিষয়ে আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকার বিষয়টি আমাদের জানা নেই। তবে রায়ের কপি হাতে পেলে প্রয়োজনিয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD