1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে ৬ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদন্ড - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে ৬ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদন্ড

  • প্রকাশিতঃ সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৩৪৮ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা ঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক সেবন করে মাতলামী করার সময় ৬ জনকে ১২’শত টাকা অর্থদন্ডসহ পাচঁ দিনের কারাদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে কারাদন্ড প্রাপ্তদের কুমিল্লা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার দিবাগত রাতে উপজেলা সদরের ডি,আর সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে গোমতী নদীর ব্রীজের নিচে মুটিপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্তরা হলো, মুরাদনগর উপজেলার রমিজ উদ্দিনের ছেলে কালন (৩৫), মজিব মিয়ার ছেলে হৃদয় হাসান (২১), রাজু মিয়ার ছেলে হেলাল উদ্দিন (৩১), কাদের মিয়ার ছেলে মুরশিদ মিয়া (৩২), মৃত মালু মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৫৫) ও মৃত কার্তিক চন্দ্র সরকারের ছেলে তপন চন্দ্র সরকার (৫০)।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয়ের পাশে মদ থেয়ে কিছু লোক মাতলামী করছে। এমন খবর পেয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাসন চন্দ্র ধরের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনারস্থল থেকে ছয় জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন পাচঁ জনকে ২ শত টাকা করে ১২’শত টাকা ও পাচঁ দিনের কারাদন্ড প্রদান করেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, মাদক নির্মূল করে সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ বিনির্মানে প্রতিনিয়ত আমাদের অভিযান চলছে। মোবাইল কোর্টে দন্ডপ্রাপ্ত আসামীদের সোমবার বিধি মোতাবেক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD