1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল পাবে সাড়ে ৯ লাখ শিশু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল পাবে সাড়ে ৯ লাখ শিশু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৯৩২ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা৷ প্রতিনিধি

আগামী ১ জুন সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এদিনে কুমিল্লা জেলায় ৯ লাখ ৫৫ হাজার ৬৮১জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কুমিল্লা জেলায় সর্বমোট ৪ হাজার ৯৩২ টি কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে দিনব্যাপী। কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে বৃহস্পতিবার আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালায় এই তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ৬ থেকে ১১ মাস বয়সী ১ লাখ ৮ হাজার ৭৮৪ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮ লাখ ৪৬ হাজার ৮৯৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় দায়িত্ব পালন করবেন ৯হাজার ৮৬৪জন মাঠ কর্মী।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার জানান, ১ জুন ক্যাম্পেইন চলবে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা। এছাড়া পরের ২ থেকে ৪ তারিখ স্বাস্থ্যকর্মীরা খুঁজে দেখবেন কেউ বাদ পড়লো কিনা। তাহলে বাদ পড়াদেরকেও ক্যাপসুল খাওয়ানো হয়। এসময় আরো বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুল আলম,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ফিরোজ আল মামুন,সাংবাদিক আবুল হাসানাত বাবুল ও সাইয়িদ মাহমুদ পারভেজ প্রমুখ

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD