1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
১লা জুন ভিটামিন -এ প্লাস ক্যাম্পেইন; কুমিল্লায় লক্ষ্যমাত্রা ৯ লাখ ৫৫ হাজার ৬৮১ শিশু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

১লা জুন ভিটামিন -এ প্লাস ক্যাম্পেইন; কুমিল্লায় লক্ষ্যমাত্রা ৯ লাখ ৫৫ হাজার ৬৮১ শিশু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৯৫৮ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

১লা জুন শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। কুমিল্লা জেলায় সর্বমোট ৪৯৩২ টি কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে দিনব্যাপি। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, ১ লাখ ৮ হাজার ৭৮৪ জন ৬ থেকে ১১ মাস বয়সী শিশু এবং ৮ লাখ ৪৬ হাজার ৮৯৭ জন ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার জানান, ১ তারিখ ক্যাম্পেইন চলবে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা। এছাড়া পরের ২ থেকে ৪ তারিখ স্বাস্থ্যকর্মীরা খুঁজে দেখবেন যেন কেউ বাদ পড়লে তাদেরকে ক্যাপসুল খাওয়ানো হয়৷

এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশনের ১০৯ টি কেন্দ্র এই ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনা জানান, কুমিল্লা নগরীর ৭ হাজার ৮২৫ জন ৬ থেকে ১১ মাস বয়সী শিশু নীল ক্যাপসুল এবং ৪৭ হাজার ৩৬৬ জন ১২ থেকে ৫৯ বয়সের শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
সিটি কর্পোরেশনে ভিটামিনের প্লাস ক্যাম্পাইনের সহযোগী হিসেবে থাকবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট, সূর্যের হাসি ক্লিনিক, রোটারি ক্লাব ও জাগ্রত মানবিকতা।

কুমিল্লা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. চন্দনা রানী দেবনাথ জানান, খালি পেটে কোন শিশুকে ভিটামিন এ প্লাস ট্যাবলেট দেয়া হবে। ট্যাবলেট খাওনোর আগে অবশ্যই স্বাস্থ্যকর্মীর পরামর্শ নেয়া উচিত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD