1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার চার উপজেলা নির্বাচনের পুরাতন দুইজনের প্রতি আস্থা, নতুন ২ মুখ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার চার উপজেলা নির্বাচনের পুরাতন দুইজনের প্রতি আস্থা, নতুন ২ মুখ

  • প্রকাশিতঃ বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৩১৭ বার পঠিত

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি||

কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার ও মুরাদনগর চার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বুড়িচং ও মুরাদনগরে সাবেক দুই চেয়ারম্যানের উপরই আস্থা রেখেছেন ভোটাররা। তবে, ব্রাহ্মণপাড়া এবং দেবিদ্বারে নির্বাচিত হয়েছে দুই নতুন মুখ।

বুধবার (২৯ মে) রাতে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের দেওয়া বেসরকারিভাবে ঘোষিত ফল থেকে এ তথ্য পাওয়া গেছে।

ঘোষিত ফলাফল থেকে জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান একই উপজেলার চেয়ারম্যান আখলাক হায়দার। তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ হাজার ৭৮৭ টি ভোট। তার নিকটতম প্রার্থী ইঞ্জিনিয়ার বাঁছির খান আনারস প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৪৫৩ টি ভোট।

অন্যদিকে, ব্রাহ্মণপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে প্রথমবারের মতো ঘোড়া প্রতীক নিয়ে আবু তৈয়ব অপি ৪৩ হাজার ৬৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আনারস প্রতীক নিয়ে ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী পেয়েছেন ৩১ হাজার ৪৭০ টি ভোট।

এদিকে, দেবিদ্বার উপজেলায় চেয়ারম্যান পদে মামুনুর রশীদ (মামুন) প্রথমবারের মতো আনারস প্রতীক নিয়ে ৯২ হাজার ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে শাহিদা আকতার পেয়েছেন ৩৩ হাজার ৬৩১ টি ভোট।

আবার, মুরাদনগর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন একই উপজেলার বর্তমান চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর। তিনি আনারস প্রতীক নিয়ে ৮৪ হাজার ২৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। ভোটের পরিবেশ নিয়ে নানা শঙ্কা থাকলেও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের তৎপরতার কারণে কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চার উপজেলায় গড়ে ৩০ শতাংশের অধিক ভোট পড়েছে।

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লার চার উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোট গ্রহণের শুরুতে অভিযোগ পাল্টা অভিযোগ করেন প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে। তবে, ভোটের শুরু থেকে শেষ পর্যন্ত চার উপজেলাতেই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD