1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩৯৪ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যুকুমিল্লার লাকসামে পৃথক স্থানে বিদ্যুৎ স্পর্শে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকালে লাকসাম পৌরসভার রাজঘাট ও কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৯ টায় লাকসাম পৌর এলাকার রাজঘাটে মোহাম্মদ মাহি (৩) ঘরের পাশে থাকা বৈদ্যুতিক মোটরে হাত দিলে সে বিদ্যুতায়িত হয়ে মোটরের সাথে আটকে যায়। বেশ কিছুক্ষণ পর তার বড় বোন সায়মা (৭) এসে স্পর্শ করলে তাকেও বিদ্যুৎ স্পর্শ করে। তার চিৎকারে ঘরের লোকজন ছুটে এসে মাহিকে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোহাম্মদ মাহি রাজঘাট উত্তর পাড়ার ছাত্তার ভান্ডারী বাড়ির সাইফুল ইসলামের ছেলে।

অপরদিকে, উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় বিদ্যুৎ স্পর্শে মোঃ সামসুর রহমান (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। ইরুয়াইন নাগরাপাড়া ব্রিজ সংলগ্নে ওই ব্যবসায়ীর নিজের মুদি দোকানের পেছনে এ ঘটনা ঘটে।
প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় অটো রিকশার ব্যাটারি চার্জ দিয়ে সংযোগ খোলার সময় সামছু বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সামছুর রহমান ওই ইউনিয়নের ছনগাঁও পশ্চিমপাড়ার মৃত মফিজুর রহমানের ছেলে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD