1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা শিক্ষাবোর্ড; এসএসসির ৭৫,০৮৫ উত্তরপত্র পুনর্নিরীক্ষনের আবেদন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা শিক্ষাবোর্ড; এসএসসির ৭৫,০৮৫ উত্তরপত্র পুনর্নিরীক্ষনের আবেদন

  • প্রকাশিতঃ সোমবার, ২০ মে, ২০২৪
  • ৩১০ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

২০২৪ সনের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ৩০৮৯৮ জন শিক্ষার্থী ৭৫,০৮৫ উত্তরপত্র পুনর্নিরীক্ষনের জন্য আবেদন করেছেন বলে জানা গেছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান- ২০২৪ সনের এসএসসি পরীক্ষার্থীদের ৩০৮৯৮ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ৭৫,০৮৫ উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। এর মধ্যে গণিতে সবচেয়ে বেশী ১২,১৭২ আবেদন জমা হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো: নিজামুল করিম বলেন – আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই বাচাই শেষে আগামী ১১ জুন ফলাফল প্রকাশিত হবে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ১২ ও ১৩ জুন কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।
উল্লেখ্য গত ১২ মে ২০২৪ সনের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং ১৩ মে থেকে ১৯ মে পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষনের আবেদন গ্রহণ করা হয়। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২৩।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD