1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চান্দিনায় ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চান্দিনায় ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশিতঃ সোমবার, ২০ মে, ২০২৪
  • ৪৩৬ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় ট্রাক চাপায় জামসেদ আহমেদ ও শাহজালাল নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সকাল ১১টায় উপজেলার চান্দিনা-রামমোহন সড়কের উদালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দিনা পৌরসভাস্থ ছায়কোট গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে কুয়েত প্রবাসী মো. জামসেদ আহমেদ (৩৬) ও একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. শাহজালাল (৩২)।

স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ জানান, সকালে ছায়কোট থেকে মাছের রেনু আনার জন্য আলিকামোড়া গিয়েছিল জামসেদ ও শাহজালাল। পিকআপ দিয়ে মাছের রেনু পাঠিয়ে তারা দুইজন মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। কিন্তু উদালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD