1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিনিধি সভা ও ধারাবাহিক নেতৃত্বের পালাবদল সম্পন্ন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিনিধি সভা ও ধারাবাহিক নেতৃত্বের পালাবদল সম্পন্ন

  • প্রকাশিতঃ সোমবার, ২০ মে, ২০২৪
  • ৪২৯ বার পঠিত

 

খলিলুর রহমান।।

১৮মে (শনিবার) সন্ধ্যায় কুমিল্লা বার্ষিক সাংস্কৃতিক জোটের প্রতিনিধি সভা ও ধারাবাহিক নেতৃত্বের পালাবদল অনুষ্ঠান গ্র্যান্ড দেশপ্রিয় কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হয়। পালাবদল পর্ষদ ১৪৩১ এর আহ্বায়ক অ্যাডভোকেট শহীদুল হক স্বপনের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক সংগঠক জাহিদুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সৃজনশীল উদ্যোক্তা ও সমাজ সংগঠক বীর মুক্তিযুদ্ধা আব্দুল হক।

কুমিল্লা সাংস্কৃতিক জোটের সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হাসনাত আজাদ। সভাপতি মন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ জাকির হোসেন, এড. নাজনীন কাজল, বেলায়েত হোসেন কনক, সালাউদ্দিন লাভলু, জাহিদুর রহমান মামুন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কমল চন্দ খোকন,যুগ্ম সাধারণ সম্পাদক পপি সূত্রধর। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আশিকুর রহমান শিশির এবং সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হক। অর্থ সম্পাদক আফরোজা সুলতানা মিলি প্রচার সম্পাদক মইনুদ্দীন খান মাহাদী প্রকাশনা সম্পাদক শিপন হোসেন মানব এবং আয়েশা সিদ্দিকা সোমা আপ্যায়ন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সাংস্কৃতিক জোটের নির্বাহী সদস্যরা হলেন আমির উদ্দিন খান জম্পি, জসীম উদ্দিন আহমেদ, দীপা সিনহা, আব্দুস সাত্তার, অ্যাড. সাইফুল ইসলাম, আরিফ জামান, অনামিকা দেব, শাহিদুল হক তপু, রতন আচার্য্য, সারোয়ার নাঈম, ইসতিয়াক আহমেদ পল্লব, সুশীল আচার্য্য, আজাদ সরকার লিটন, পূর্ণিমা নাহা এবং নুর উদ্দিন সাগর।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD