1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
হজ্ব যাত্রীদের সেবায় ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যরা - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা কুমিল্লায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ বর্ণিল আয়োজনে কুবিতে পহেলা বৈশাখ উদযাপন কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে ৭ জন নিহত, আহত ৬ জন

হজ্ব যাত্রীদের সেবায় ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যরা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৪০১ বার পঠিত

 

ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি।।

ঢাকার আশকোনায় অবস্থিত হজ্ব ক্যাম্পের প্রথম পর্যায়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার মেট সাইদুল হক(সম্পাদক), রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা, রোভার মেট সাজ্জাদ হোসাইন, সহকারী রোভার মেট মো. সাকিব হাসান, মো. আশরাফুল ইসলাম,সহকারী রোভার মেট মোহসেনা মিশু, সহকারী রোভার মেট শারমিন ইসলাম ও রোভার আব্দুর রউফ সিকদার হজ্ব যাত্রীদের সেবাদানে অংশগ্রহণ করে।

পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্য আগত হজ্ব যাত্রীদের সার্বক্ষণিক সেবা প্রদানে থেকে শুরু করে ইমিগ্রেশনের পূর্বপ্রস্তুতিতে রোভার স্কাউট সদস্যরা সহযোগিতা করেছে। এ বিষয়ে কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও রোভার স্কাউট গ্রুপের সম্পাদক জনাব গোলাম জিলানী বলেন, ‘স্কাউটদের মূলনীতি ‘সেবা’। যার প্রতিফলন হজ্ব ক্যাম্পে দারুণভাবে উপলব্ধি করা যায়। ভিক্টোরিয়া কলেজের রোভাররা নিজস্ব ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতি বছরই হজ্ব যাত্রীদের সেবা প্রদান করে থাকে। এই অভিজ্ঞতা তাদের শারীরিক, মানসিক ও নেতৃত্ব বিকাশে দারুন ভাবে সহযোগিতা করে।’

উল্লেখ্য বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভার থেকে এ বছর জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দশ(১০)জন রোভার সদস্য সেবা প্রদানের সুযোগ পেয়েছে যার মধ্যে দুই ধাপে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের আট(০৮) জন রোভার ও গার্ল-ইন-রোভার সুযোগ পেয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD