1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা পুলিশের শ্রেষ্ঠ ওসি হলেন কোতয়ালী মডেল থানার ফিরোজ হোসেন - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লা পুলিশের শ্রেষ্ঠ ওসি হলেন কোতয়ালী মডেল থানার ফিরোজ হোসেন

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৭০৯ বার পঠিত

 

গোলাম হোসাইন তামজীদ:

বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে অবদান রাখায় কুমিল্লা জেলার শ্রেষ্ঠ অফিসার ওসি’র সম্মাননা পেলেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ হোসেন।

মঙ্গলবার (১৪ মে) কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক কল্যাণ সভায় এই পুরস্কার প্রদান করা হয়। জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশের অন্যান্য ইউনিটের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফিসহ উর্ধতন কর্মকর্তা বৃন্দ।

থানা সূত্রে জানা যায়, চলতি বছরের অপরাধ নিয়ন্ত্রণ, একাধিক মামলার তদন্ত, সার্বিক আইন-শৃঙ্খলা পর্যালোচনা ও ওয়ারেন্ট তামিল, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, হারানো মোবাইল উদ্ধারসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড নির্মূলে বিশেষ অবদান রাখেন কোতয়ালী মডেল থানা পুলিশ। এরই প্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে থানার ওসি ফিরোজ হোসেন এ সম্মাননা পদক অর্জন করেন।

এবিষয়ে ওসি মোঃ ফিরোজ হোসেন বলেন, এই সম্মাননা আমাদের কোতয়ালী মডেল থানার সকল সদস্যের অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠার প্রতিফলন। আমরা সবসময় জনগণের সেবা এবং অপরাধ দমনে সচেষ্ট থাকি। এই পুরস্কার আমাদের আরও উৎসাহিত করবে আমাদের দায়িত্ব আরও বেশি দায়িত্বশীলতার সাথে পালন করতে। আমি আমার সহকর্মীদের এবং কুমিল্লা জেলা পুলিশের প্রতি গর্বিত এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD