1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চান্দিনায় ক্রেতা সেজে দোকান থেকে স্বর্ণ চুরি নারীসহ চক্রের দুই সদস্য আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চান্দিনায় ক্রেতা সেজে দোকান থেকে স্বর্ণ চুরি নারীসহ চক্রের দুই সদস্য আটক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯১ বার পঠিত

নেকবর হোসেন।।

গতকাল ১৬ ফেরুয়ারি বুধবার বিকাল ৪টা। চান্দিনা বাজারের ঢাকেশ্বরী জুয়েলার্সে স্বর্ণের চেইন কেনার জন্য আসেন ৩০ বছর বয়সী এক নারী ও পঞ্চাশোর্ধ্ব এক পুরুষ। দোকানীর কাছে দেখতে চান স্বর্ণের চেইন। একের পর এক বিভিন্ন ওজনের স্বর্ণের চেইন দেখতে শুরু করেন। ‘এটা না ওটা, আরও কয়েকটা দেখান’ এমনসব বলায় দোকানি পিছনে ফিরে সুকেজ থেকে আরও কয়েকটি চেইন নামানোর সময়ই কাজ সেরে নেয় ক্রেতাবেশী নারী। কিছুক্ষণের মধ্যে আরও কয়েকটি চেইন দেখে পছন্দ না হওয়ার অযুহাতে বেরিয়ে যাওয়ার চেষ্টা। দোকানি তার চেইন গণনার সময় একটি চেইন কম হওয়ায় তাদের প্রতি জাগে সন্দেহ।

দোকানি তার চেইন এর হদিস চেয়ে ক্রেতাদেরবেশী নারী ও পুরুষের পথরোধ করে বারাবারি করতেই ক্ষিপ্ত হয়ে উঠে তারা। এসময় তারা নিজেদের ভদ্রলোক দাবী করে মানহানী করা হচ্ছে বলে অভিযোগ তুলে ফোন করেন পুলিশের জরুরী নম্বর ৯৯৯-এ। মুহুর্তের মধ্যেই জড়ো হতে শুরু করে অনেক মানুষ।

এদিকে দোকানের মালিক সুজন মল্লিক বিষয়টি নিশ্চিত হতে তার দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখতে শুরু করলেই হাতের মুঠে লুকিয়ে রাখা ওই চেইনটি ফ্লোরে ফেলে দেন ওই নারী। জড়ো হওয়া বহিরাগতরাসহ সিসি টিভির ওই ফুটেজ দেখে নিশ্চিত হয় দোকানি পিছনে ফিরে সুকেজ থেকে আরও কয়েকটি চেইন নামানোর সময়ই ক্রেতাবেশী ওই নারী মুহুর্তের মধ্যেই একটি চেইন তার হাতের মধ্যে লুকিয়ে মোবাইল দিয়ে চেপে ধরেন।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে এবং সিসি টিভির ফুটেজ দেখে নিশ্চিত হন তারা স্বর্ণ চোর চক্রের সদস্য। এসময় তাদেরকে আটক করে থানায় নিয়ে যান।

আটককৃতরা হলো- ময়মনসিংহ জেলার সদর উপজেলার আকুয়া গ্রামের আব্দুল খালেক এর ছেলে মাসুদ পারভেজ (৫২), চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার জাহানারাবাদ গ্রামের সামছুল আলম এর মেয়ে তানিয়া আক্তার (৩০)। তারা রাজধানীর উত্তর যাত্রাবাড়ি এলাকায় ভাড়ায় বসবাস করে।

পুলিশ জানায়, তারা নিজেদের স্বামী-স্ত্রীর পরিচয় দিলেও তাদের পরিচয়ে যথেষ্ট সন্দেহ আছে। প্রকৃত পক্ষে তারা আন্ত:জেলা চোর ও প্রতারক চক্রের সদস্য। এ পেশায় তারা দীর্ঘদিন জড়িত এবং গণধোলাইয়ের ভয়ে তারা পুলিশের জরুরী নম্বর ৯৯৯-এ ফোন করে আত্মরক্ষা করে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক মাসুদ পারভেজ এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD