1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় নকল চিপসের কারখানায় এক লক্ষ টাকার জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় নকল চিপসের কারখানায় এক লক্ষ টাকার জরিমানা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৮৮৪ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআইয়ের যৌথ অভিযানে কুমিল্লা সদরের আড়াইওড়া এলাকায় নকল চিপস উৎপাদনকারী একটি কারখানায় জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৪ মে) দুপুরে মেসার্স রবি ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা সদরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। তিনি জানান, প্রতিষ্ঠানটি বিএসটিআই থেকে তিনটি পণ্যের লাইসেন্স নিয়ে প্রসিদ্ধ ব্র্যান্ডের আরও আটটি পণ্যের নকল তৈরি করে বাজারে বিক্রি করছিল।

নকল পণ্যের মধ্যে রয়েছে বম্বের সুইটস কোম্পানির রিং চিপস, পটেটো চিপস ও লেইজার চিপসের নকল এবং প্রাণ কোম্পানির জিরোস চিপসের আদলে তৈরি ‘জোরস চিপস’।
অন্যদিকে চিপস ও ফুড আইটেমে ক্ষতিকর কেমিক্যালের উপস্থিতিও পাওয়া গেছে।

মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও, কারখানায় উৎপাদিত নকল চিপসের পাঁচটি রিল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

এ সময় বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) হাফিজুর রহমান, জেলা স্যানেটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেনসহ জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD