1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা বোর্ডে গণিত ও ইংরেজিতে ছেলেরা বেশি ফেল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা বোর্ডে গণিত ও ইংরেজিতে ছেলেরা বেশি ফেল

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৩১৬ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

গতকাল রোববার চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯.২৩ শতাংশ। এছাড়া এ শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি ফেল করেছে গণিতে ও ইংরেজিতে। ফলাফলে দেখা যায়, গণিতে ফেল করেছে ১২ দশমিক ০৪ ভাগ, আর ইংরেজিতে ৫ দশমিক ৪৫ ভাগ।

গতকাল (১২ মে) বেলা ১১টায় বোর্ড মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নুর মোহাম্মদ।

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম গণমাধ্যমকে বলেন, ‘সার্বিক ফলাফলে কুমিল্লা ভালো করেছে। তবে ১৭ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী ইংরেজি ও গণিতে ফল খারাপ করেছে। এর মধ্যে গণিতে ১২ দশমিক ০৪ শতাংশ ও ইংরেজিতে ৫ দশমিক ৪৫ শতাংশ ফেল করেছে।’

তিনি আরও বলেন, ‘গ্রাম এলাকায় ইংরজি ও গণিতের দক্ষ শিক্ষকের সংকট আছে। আমরা এসব প্রতিষ্ঠান চিহ্নিত করে শিক্ষকদের দক্ষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। সরকারও এ বিষয়ে কাজ করছে।’

কেন বেশি সংখ্যক শিক্ষার্থী গণিত ও ইংরেজিতে ফেল করেছে- জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের মধ্যে গণিত ও ইংরেজি বিষয়ে ভীতি রয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণের অভাব রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ভীতি কাটিয়ে এবং শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের আওতায় আনার জন্য কাজ করা হবে।

উল্লেখ্য, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলা নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা গঠিত। এ বছর এই ৬ জেলার ১ হাজার ৭৮০টি প্রতিষ্ঠানের ১ লাখ ৭৯ হাজার ৩২৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছেলে ৭৪ হাজার ৭৩০ জন এবং মেয়ে ১ লাখ ৪ হাজার ৫৯৫ জন।

উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪২ হাজার ৮১ জন। এর মধ্যে ছেলে ৫৮ হাজার ৭৮২ জন এবং মেয়ে ৮৩ হাজার ২৯৯ জন। বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ। অকৃতকার্য হয়েছে প্রায় ৩৭ হাজার শিক্ষার্থী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD