1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কিশোর নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কিশোর নিহত

  • প্রকাশিতঃ শনিবার, ১১ মে, ২০২৪
  • ২৮৯ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা ঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাড়ীর পাশের মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে সিয়াম (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কিশোর উত্তর ত্রিশ গ্রামের মো হুমায়ুন মিয়ার ছেলে।

জানা যায়, শনিবার সকালে বাড়ীর পাশের মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায় সিয়াম। খেলা চলাকালে সাড়ে নয়টার দিকে আচমকা ঝড় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের কবলে পড়ে কিশোর সিয়াম গুরুতর আহত হয়।

এসময় সহপাঠীরা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লঅ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কুমিল্লা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ্র ধর বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁখবর নেওয়া হচ্ছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD