1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা মহানগর ছাত্রলীগের সম্মেলন এর আমন্ত্রণ পত্র - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা মহানগর ছাত্রলীগের সম্মেলন এর আমন্ত্রণ পত্র

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৪৬৯ বার পঠিত

          শিক্ষা, শান্তি, প্রগতি মূলমন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার সম্মেলন আগামীকাল ১১ মে শনিবার বিকাল ৩ টায় ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. আতিক উল্লাহ খোকন ও সম্মানিত অতিথি হিসেবে থাকছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার সূচনা। অনুষ্ঠান উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাদ্দাম হোসেন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও বিশেষ বক্তা হিসেবে থাকবেন ঢাকা বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজাহারুল কবির শয়ন। সম্মেলনের সভাপতিত্ব করবেন কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহবায়ক এ কে এম আবদুল আজীজ সিহানুক। এছাড়া সম্মেলনে অতিথি আরও উপস্থিত থাকছেন কেন্দ্রিয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উক্ত আয়োজনে আপনার উপস্থিতি ও সংবাদ কাভার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

নিবেদক
এ কে এম আবদুল আজীজ সিহানুক
আহবায়ক, কুমিল্লা মহানগর ছাত্র লীগ

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD