1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৮৮১ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিয়া টিপু। বৃহস্পতিবার (০৯ মে-১৫ মে) থেকে আগামী বুধবার পর্যন্ত পুষ্টি সপ্তাহ উপলক্ষে মাঠ পর্যায়ে উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক কার্যক্রম চলবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

বৃহস্পতিবার (০৯ মে) সকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত আলোচনা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিয়া টিপুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. আবু মুহাম্মদ হাসান, ডা. মেজবাহ উল আলম, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো: আবদুল জলিল রিপন, নার্সিং সুপারভাইজর খালেদা রওশন আরা, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মাহতাব উদ্দিন, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা হাবিবুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক আমিনুল ইসলাম ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক জসিম উদ্দিন প্রমুখ। পুষ্টি সপ্তাহের বিস্তারিত চিত্র ও কর্মসূচি উপস্থাপন করেন ডা. আল রায়হান পাটোয়ারী। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার, নার্সসহ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD