1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার কৃতি সন্তান চতুর্থবারের মতো পিআইবির মহাপরিচালক হলেন জাফর ওয়াজেদ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার কৃতি সন্তান চতুর্থবারের মতো পিআইবির মহাপরিচালক হলেন জাফর ওয়াজেদ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩৭৮ বার পঠিত

দৈনিক কুমিল্লা রিপোর্ট:

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন একুশে পদক পাওয়া সাংবাদিক জাফর ওয়াজেদ। তাকে বর্তমান নিয়োগের ধারাবাহিকতায় আগামী দুই বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জাফর ওয়াজেদ ২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক পদে নিয়োগ পান।

এরপর থেকে বিভিন্ন সময় মেয়াদ বাড়ানো হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো পিআইবির মহাপরিচালক হলেন তিনি।
দাউদকান্দিতে জন্ম নেওয়া জাফর ওয়াজেদ সর্বশেষ দৈনিক জনকণ্ঠে সাংবাদিকতা করেছেন। এ ছাড়া তিনি বিভিন্ন সময়ে দৈনিক সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলাবাজার পত্রিকা ও দৈনিক মুক্তকণ্ঠের প্রধান প্রতিবেদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০২০ সালে একুশে পদক পান জাফর ওয়াজেদ। ডাকসুর সাবেক সাহিত্য সম্পাদক জাফর ওয়াজেদ বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতিও ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD