1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নির্বাচন স্থগিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নির্বাচন স্থগিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৫৩৮ বার পঠিত

দৈনিক কুমিল্লা রিপোর্ট ।।
বাংলাদেশ নির্বাচন কমিশন এর ঘোষণা অনুযায়ী প্রথম ধাপের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নির্বাচন বুধবার( ৮ মে) হওয়ার কথা ছিল।
সোমবার (৬ মে) রাত ১০টায় নির্বাচন পরিচালক-২ এর উপসচিব আতিয়ার রহমানের স্বাক্ষরিত চিঠিতে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত করা হয়।
কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন খান এ স্থগিত আদেশের সত্যতা নিশ্চিত করেছেন ।
নির্বাচন কমিশন সূত্র জানা যায়, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালেহা আক্তার পলি নামের এক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। যাচাই বাছাই শেষে তার প্রার্থীতা বাতিল করেন জেলা নির্বাচন কমিশনার। পরে তিনি হাইকোর্ট আপিল করেন । সোমবার (৬ মে) দুপুরের হাইকোর্ট তার প্রার্থীতা বৈধ ঘোষণা করেন। এত দ্রুত সময়ে মধ্যে বেলট পেপার ছাপাতে না পারার কারণে ওই উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। তিনি সেলাই মেশিন প্রতীক নিয়ে নির্বাচন করবেন ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD