1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুবিতে তিন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ শিক্ষক সমিতির - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন:খনন উদ্বোধন জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফের লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

কুবিতে তিন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ শিক্ষক সমিতির

  • প্রকাশিতঃ রবিবার, ৫ মে, ২০২৪
  • ৫৪৯ বার পঠিত

 

কুবি সংবাদদাতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা-কর্মী কর্তৃক হামলায় নেতৃত্ব দেয়া ও শিক্ষক নেতাদের সাথে উদ্ধত আচরণ করায় তিন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কুবি শিক্ষক সমিতি।

রবিবার (৫মে) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান শিকদার ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী এবং লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ রশিদুল ইসলাম শেখ গত ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষক নেতাদের শারিরীক ভাবে লাঞ্ছনা ও উদ্ধত আচরণ করেছেন। এছাড়া ২৮ এপ্রিল সকাল দশটায় শিক্ষকদের ওপর বহিরাগতদের নিয়ে হামলায় নেতৃত্ব ও নির্দেশনা দিয়েছেন এবং শিক্ষকদের স্বার্থবিরোধী কার্যক্রমে লিপ্ত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় , শিক্ষক সমিতির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৪ এর উপ অনুচ্ছেদ ‘খ’ ও ‘গ’ মোতাবেক ২৯ এপ্রিল সবার সম্মতিক্রমে সাধারণ সভায় সদস্য পদ সাময়িক স্থগিত করা হয়। সমিতির গঠনতন্ত্র বিরোধী আচরণে কেন সদস্যপদ স্থায়ী বাতিল করা হবে না তার আগামী পাঁচ দিনের মধ্যে সভাপতি ও সেক্রেটারি নিকট লিখিত জানানোর অনুরোধ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD