1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাধীনতার পর প্রথম সফল জরায়ু অপারেশন সম্পন্ন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাধীনতার পর প্রথম সফল জরায়ু অপারেশন সম্পন্ন

  • প্রকাশিতঃ রবিবার, ৫ মে, ২০২৪
  • ৪২৪ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাধীনতা পরবর্তী সময়ে এই প্রথম পঞ্চাশ বছর বয়সী এক নারীর সফল জরায়ু অপারেশন সম্পন্ন করা হয়েছে। এটিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিহাসে সেবার মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা ও সচেতন মহল।

রোববার (০৫ মে) দুুপুরে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিয়া টিপু এর সার্বিক তত্ত¡াবধানে, স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিওলজি) ডা. আবু মুহাম্মদ হাসান, গাইনি বিশেষজ্ঞ ডা. সালমা আকতার এবং ডা. নাহিদ সুলতানার নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্স এর অপারেশন থিয়েটারে ৫০ বছর বয়সী এক রোগীর জরায়ুতে টিউমার সফলভাবে অপারেশন করা হয়েছে। মেজর এ অপারেশনটিতে মেডিকেল টিমে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাহিদা আক্তার সহযোগিতায় ছিলেন। অপারেশন থিয়েটারে অন্যান্যের মধ্যে সহায়তা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টার্ফ নার্স শিপ্রা রানী শীল, সাবিয়া সুলতানা, ওটি বয় মোহাম্মদ উল্লাহ্। জটিল এ অপারেশনের পর রোগী সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিয়া টিপু বলেন, ‘স্বাধীনতার পর এই প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জটিল জরায়ু টিউমার সফলভাবে অপারেশন সম্পন্ন করা হয়েছে। কৃতিত্বপূর্ণ এ অর্জনের অংশীদার হতে পেরে হাসপাতালের প্রধান কর্মকর্তা হিসেবে গর্ববোধ করছি। ভবিষ্যতেও স্বাস্থ্য কমপ্লেক্সে এমন জটিল অপারেশন সুবিধা গ্রহণ করতে পারবে সাধারণ রোগিরা।’ এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD