1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে তীব্র গরমে একই বিদ্যালয়ের ৭ শিক্ষার্থী অসুস্থ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে তীব্র গরমে একই বিদ্যালয়ের ৭ শিক্ষার্থী অসুস্থ

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৩৪৭ বার পঠিত

 

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা:

তীব্র তাপদাহে কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি বিদ্যালয়ের সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন।

স্কুল সূত্রে জানা যায়, তীব্র গরমের মধ্যে উপজেলার তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ক্লাস শুরু হয়। এদিন বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সাথে সাথে অনেক শিক্ষার্থী গরমে হাঁসফাঁস করতে থাকে। একপর্যায়ে ২য় ঘন্টা চলাকালে অসুস্থ হয়ে পড়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সামিয়া আক্তার, সপ্তম শ্রেনির ফাহিমা আক্তার একই সময়ে অজ্ঞান হয়ে পড়ে অষ্টম শ্রেনির সামিয়া সায়মা ও নবম শ্রেনির মারিয়া আক্তার। ৩য় ঘন্টা চলাকালীন সময়ে অষ্টম শ্রেনির শিক্ষার্থী উর্মি আক্তার, হেপি আক্তারসহ আরো একজন অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের অভিভাবককে ডেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাসুদা আক্তার বলেন, ক্লাস চলাকালীন সময় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের অভিভাবককে খবর দিয়ে বাড়িতে পাঠিয়ে দিই। মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করে তৃতীয় ঘন্টা পর স্কুল ছুটি দিয়ে ফেলেছি।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী ফরিদ আহমেদ বলেন, তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে গরমের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার বিষয়টি প্রধান শিক্ষকের মাধ্যমে জেনেছি। ছাত্রীদেরকে ছুটি দিয়ে দেওয়ার জন্য বলেছি। এছাড়া আর কোথাও কোনো শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাইনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD