1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত এক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত এক

  • প্রকাশিতঃ রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৩০১ বার পঠিত

মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতাঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাস-সিএনজি চালিত আটোরিক্সা মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নারী নিহত হয় এবং চালকসহ ৩ জন আহত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার কামাল্লা ইউনিয়নের মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের নেয়ামতপুর এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত হলেন, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের মাহতিকান্দা গ্রামের বদরুল মিয়ার স্ত্রী নূরুন্নাহার (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রামচন্দ্রপুর বাস স্টেশন থেকে ছেড়ে আসা টিপু ফ্যাশান নামে একটি বাস ও মুরাদনগর থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ হয়। পরে মুরাদনগর থানা পুলিশ ও মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন গিয়ে লাস উদ্ধার করে। পুলিশ ঘটনারস্থল থেকে বাস ও সিএনজিকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  প্রভাস চন্দ্র ধর বলে, বাস গাড়ি চালক পলাতক রয়েছে। বাস ও সিএনজিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD