1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
গুচ্ছ ভর্তি পরীক্ষা: শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় কুবি ছাত্রলীগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

গুচ্ছ ভর্তি পরীক্ষা: শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় কুবি ছাত্রলীগ

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৩৮১ বার পঠিত

 

মানছুর আলম, কুবি প্রতিনিধি

গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) এই পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রে প্রায় দশ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। এসময় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ লাঘবে নানা সেবা দিতে দেখা গেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে।

যারমধ্যে ছিল, ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক, ফ্রি-তে সুপেয় পানি বিতরণ, মোবাইল ও মানিব্যাগ রাখা, জরুরি মেডিকেল সেবা, জয়বাংলা বাইক সার্ভিসের ব্যবস্থা।

ছাত্রলীগের এমন সেবায় ছেলে-মেয়েদের হয়রানি এবং ভোগান্তি দুইটাই কমেছে বলে মনে করছেন, শিক্ষার্থী ও অভিভাবকরা। বাইক সার্ভিস নেওয়া ভর্তিচ্ছু একজন শিক্ষার্থী বলেন, আমার পরীক্ষার কেন্দ্র ছিলো বর্ডারগার্ড স্কুলে কিন্তু আমি ভুলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে চলে আসি । পরবর্তীতে হেল্প ডেস্কে যোগাযোগ করলে, তারা আমাকে বাইকে করে বর্ডার গার্ড স্কুল কেন্দ্রে পৌঁছে দেয়। ছাত্রলীগের এই জয়বাংলা বাইক সার্ভিস আসলেই প্রশংসা পাওয়ার মত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD