1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
গুচ্ছ ভর্তি: কুবিতে গতবছরের তুলনায় ৬ শতাংশ কমেছে পরীক্ষার্থীদের উপস্থিতি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

গুচ্ছ ভর্তি: কুবিতে গতবছরের তুলনায় ৬ শতাংশ কমেছে পরীক্ষার্থীদের উপস্থিতি

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৩৬৪ বার পঠিত

 

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে শুরু হয়েছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) গুচ্ছ ভর্তি পরীক্ষা। এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট উপস্থিতি ছিল ৮৭ শতাংশ এবং অনুপস্থিতির হার ছিলো ১৩ শতাংশ। যা গতবছরের তুলনায় ৬ শতাংশ কম। গতবছর উপস্থিতি ছিল ৯৩.১০ শতাংশ।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৯টি উপকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ‘এ’ ইউনিটের আহ্বায়ক আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুর রহমান বলেন, ‘সবার সর্বোচ্চ সহযোগিতায় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাছাড়া কোনো অসুবিধাও হয়নি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১০হাজার ১৩৪ জন, উপস্থিত ছিল ৮ হাজার ৮২৩ জন এবং অনুপস্থিত ছিল ১৩ শতাংশ পরীক্ষার্থী।’

এ ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সব ধরনের পদক্ষেপ নিয়েছিলাম। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছিলো।

‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মোট ৯ টি কেন্দ্র হলো, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি), টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), বার্ড উচ্চ বিদ্যালয়, বর্ডার গার্ড পাবলিক উচ্চ বিদ্যালয়, ক্যান্টনমেন্ট কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, সরকারী টিচার্স ট্রেনিং সেন্টার (জিটিটিসি), গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজ।

প্রসঙ্গত, আগামী ৩ ও ১০ মে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মানবিক ও বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD