1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় জুয়ার টাকার জন্য’ শ্বশুরবাড়ির গরু চুরি সময় জামাতাসহ গ্রেপ্তার ৩  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় জুয়ার টাকার জন্য’ শ্বশুরবাড়ির গরু চুরি সময় জামাতাসহ গ্রেপ্তার ৩ 

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫২৫ বার পঠিত

নেকবর হোসেন ।।

কুমিল্লায় জুয়ার টাকা জোগাড়ের অভিযোগে শ্বশুরবাড়ি থেকে গরু চুরির সময় জামাতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেবিদ্বারে মঙ্গলবার রাতে এমন ঘটনা ঘটে। এ সময় একটি কালো রংয়ের গরু এবং সিএনজি গাড়ি উদ্ধার করা হয়। বুধবার দুপুরের পরে তাদেরকে আদালতে পাঠানো হবে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন ধর্মপুর এলাকার ২৬ বছর বয়সী জুয়েল, সাতরা চম্পকনগর এলাকার ২৮ বছর বয়সী মো. রাসেল ও বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের মো. সুজন।

ওসি কমল বলেন, ১৩ ফেব্রুয়ারি বিকেলে গ্রেপ্তার তিনজন বরুড়া একটি গরু চুরি করে সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যায়। পরে গরুটি নিয়ে পার্শ্ববর্তী দেবিদ্বারে দিয়ে যাওয়ায় সময় পুলিশের চেকপোস্টে ধরা পরে।’

ওসি আরও জানান, বরুড়া উপজেলার বিলপুকুরিয়া এলাকায় জুয়েলের শ্বশুরবাড়ি। সোমবার বিকেলে জুয়েল তার অন্য দুই সহযোগীকে নিয়ে গরু চুরি করে। এই গরু বিক্রি করে তারা জুয়া খেলত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

বরুড়া থেকে থানায় এসে গরুর মালিক আমির হোসেন গ্রেপ্তার তিন চোরের বিরুদ্ধে মামলা করেন বলেও জানান ওসি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD