1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে নিখোঁজের দুদিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে নিখোঁজের দুদিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ৩৩৬ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি॥

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর হাড়িয়ালা থেকে শফিউল্লাহ (৩৫) নামের এক ব্যাটারী চালিত অটোরিকশা চালকের হাত-পা বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ৷

শুক্রবার(১২ এপ্রিল)সকাল সাড়ে ১১টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাড়িয়ালা গ্রামের এ ঘটনাটি ঘটে৷নিহত শফিউল্লাহ ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটবাগ গ্রামের রুকু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক বলেন,
পুলিশ জানায়,গত দুদিন থেকে ব্যাটারী চালিত অটোরিকশা চালক শফিউল্লাহ অটোরিকশাসহ নিখোঁজ হওয়ায় তার পরিবারের পক্ষ থেকে একটি ডায়েরি করে মডেল থানায়। আমরা খবর পেয়ে অটোরিকশা চালকের মরদেহ হাড়িয়ালা এলাকার একটি ডোবা থেকে উদ্ধার করে মডেল থানা করে নিয়ে আসি। সরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে (কুমিক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহত শফিউল্লাহ মাথায় আঘাতসহ তার হাত পা বাধা অবস্থায় ছিল৷ ধারনা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। মামলার প্রক্রিয়া চলমান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD