1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মুরাদনগরে ইউপি সদস্যের কাছে চাঁদা দাবি, এসআই সাময়িক বরখাস্ত - Dainik Cumilla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন:খনন উদ্বোধন জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফের লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

মুরাদনগরে ইউপি সদস্যের কাছে চাঁদা দাবি, এসআই সাময়িক বরখাস্ত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৮২ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা ঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক ইউপি সদস্যের কাছে মোবাইল ফোনে চাঁদা দাবির অডিও প্রকাশের পর মুরাদনগর থানার এক উপ-পরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবাশ চন্দ্র ধর।
অভিযোগে জানা যায়, মুরাদনগর থানায় কর্মরত এসআই হারুনুর রশিদ তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আশ্রাফুল ইসলামের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ বিষয়ে অভিযোগ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) রবিউল ইসলাম বিষয়টি তদন্ত করে সত্যতা পেয়ে পুলিশ সুপারের কাছে ২৫ মার্চ প্রতিবেদন জমা দেন। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার আবদুল মান্নান এসআই হারুনকে গত শনিবার (৩০ মার্চ) বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করেন।

এসআই হারুন বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু বলতে পারব না। সব স্যার (ওসি) জানেন। স্যারকে কল করেন।’
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবাশ চন্দ্র ধর বলেন, ‘এসআই হারুনুর রশিদের চাঁদা দাবির বিষয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই। তিনি আমার নাম ব্যবহার করে এমনটা করেছেন।’

অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) রবিউল ইসলাম বলেন, ‘আমরা অভিযোগ পেয়ে তদন্ত করে সত্যতা পেয়েছি। অভিযুক্ত এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD