1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে জে.ইউ ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে জে.ইউ ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২৮০ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে জে.ইউ ফাউন্ডেশনের উদ্যোগে স্বাবলম্বী প্রকল্পের আওতায় অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে সুবিধাভোগী অসহায় ওই নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শুক্রবার (২৯ মার্চ) সকালে জে.ইউ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী এটিএম জসিম উদ্দীন এর সার্বিক দিকনির্দেশনায় চৌদ্দগ্রাম বাজারস্থ একটি হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মুহা. ফখরুদ্দীন ইমন, বিশিষ্ট সমাজসেবক ডা. মো: নুরুল হক, ফাউন্ডেশনের শুভাকাঙ্খী মো: অহিদুর রহমান, মো: মাজহারুল ইসলাম উজ্জ্বল, শাখাওয়াত হোসেন জনি প্রমুখ।

এ বিষয়ে জে.ইউ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী এটিএম জসিম উদ্দীন বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে জে.ইউ ফাউন্ডেশন বিভিন্ন প্রকল্পের আওতায় দেশের অসহায় ও হতদরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের বিভিন্ন মসজিদ, মাদরাসা, মক্তব, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান সহ বিভিন্ন সামাজিক এবং মানবিক কাজ করার মাধ্যমে দেশের অগ্রযাত্রায় অবদান রাখার চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সামাজিক ও মানবিক কাজগুলো চলমান থাকবে ইনশাআল্লাহ। এ সময় তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD