1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তিতাসে ফিতরার টাকা নিতে এসে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নারী নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

তিতাসে ফিতরার টাকা নিতে এসে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নারী নিহত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৫৬৩ বার পঠিত

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি.

কুমিল্লা তিতাসে হোমনা-গৌরীপুর সড়কের বন্দরামপুর নায়াপাড়াস্থ রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বেপরোয়া একটি মোটরসাইকেলের ধাক্কায় বেগম (৮০) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছে।

নিহত বেগম হোমনা উপজেলা ভাষানিয়া ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা। তিনি গ্রামে গ্রামে ঘুরে ফিতরার টাকা তোলতেন।

প্রত্যক্ষদর্শিরা জানান , শুক্রবার সকাল সাড়ে ১১টায় উল্লেখিত স্থানে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বেপরোয়া মোটরসাইকেল ধাক্কা দিয়ে পালিয়ে যায় । এতে বৃদ্ধা গুরুতর আহত হয়। তার একটি হাত ভেংগে যায় ও শরীরের বিভিন্ন স্থানে রক্ত ও জখমের চিহ্ন রয়েছে।
এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিতাস থানার পুলিশ জানান,আমরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD