1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে বিজিবি’র উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে বিজিবি’র উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৩৮৭ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে বিজিবি’র কুমিল্লা সেক্টর সদর দপ্তর এবং অধীনস্থ ব্যাটালিয়নের উদ্যোগে কুমিল্লার চৌদ্দগ্রামে দুস্থ, অসহায় ও হতদরিদ্র ২ শতাধিক মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিজিবি’র পক্ষ থেকে ইফতার ও খাদ্য সামগ্রী পেয়ে সুবিধাভোগি দুস্থ-অসহায় পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করে বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বুধবার (২৭ মার্চ) বিকেলে বিজিবি’র উপজেলার জগন্নাথদীঘি বিওপি ক্যাম্প মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন বিজিবি, কুমিল্লার সেক্টর সদর দপ্তর কমান্ডার কর্ণেল মো: শরীফুল ইসলাম মেরাজ।

বিজিবি প্রদত্ত প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই আর্ত মানবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ ও এর সদর দপ্তরসহ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে দুস্থ ও বিপন্ন মানুষদের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এই মহতি উদ্যোগের অংশ হিসেবে বিজিবি, উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইলসহ অধীনস্থ কুমিল্লা সেক্টর সদর দপ্তর কর্তৃক এবং ব্যাটালিয়ন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় দুস্থ ও অসহায়দের মাঝে বুধবার বিকালে ইফতার, রাতের খাবার ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস এবং এই মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সাথে ইফতারি ভাগ করে নেয়াটা অত্যন্ত আনন্দের। আর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময়ই সমাজের দারিদ্র জনগোষ্ঠী ও বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে উপস্থিত বিজিবি কর্মকর্তারা জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD