1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আইইবির সভাপতি আবদুস সবুর সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

আইইবির সভাপতি আবদুস সবুর সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু

  • প্রকাশিতঃ শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৫৭ বার পঠিত

 

শামীম রায়হান, স্টাফ রিপোর্টার, দাউদকান্দি॥

দেশের সবচেয়ে প্রাচীন পেশাজীবি প্রতিষ্ঠানই ঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র ২০২৩-২৪ মেয়াদের নির্বাচনে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ (বিপিপি) মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর এবং সন্মানী সাধারণ সম্পাদক প্রার্থী ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু নির্বাচিত হয়েছেন। এছাড়া বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ মনোনীত চারটি ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী কাজী খায়রুল বাশার, প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ এবং প্রকৌশলী শাহাদাৎ হোসেন শীবলু। চারটি সম্মানী সহকারী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, প্রকৌশলী মোঃ আবুল কালাম হাজারী, প্রকৌশলী মোঃ রনক আহসান, প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী এবং প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন। বিপিপি মনোনীত আইইবির ঢাকা কেন্দ্রে চেয়ারম্যান পদে প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, ভাইস-চেয়ারম্যান পদে প্রকৌশলী শেখ মাসুম কামাল, প্রকৌশলী মোঃ হাবিব আহমেদ হালিম মুরাদ এবং সম্মানি সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

গত বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশে আইইবি’র ১৮ টি কেন্দ্র, ৩৩ টি উপকেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। গতকাল শুক্রবার রাত ১২টায় ফলাফল ঘোষণা করে আইইবি নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে আইইবি সদর দফতরে ১০ টি নির্বাহী পদের বিপরীতে ৩৪ জন, আইইবির সেন্ট্রাল কাউন্সিল সদস্যের ২৭ পদের বিপরীতে ১৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আইইবি ঢাকা কেন্দ্রের চারটি নির্বাহী পদের বিপরীতে ১০ জন এবং লোকাল কাউন্সিল মেম্বারের ৩০ পদের বিপরীতে ১০০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD