1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭জন নিহত; কুমিল্লা জেলা ঐক্য পরিষদের শোক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭জন নিহত; কুমিল্লা জেলা ঐক্য পরিষদের শোক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৩১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।।

চট্টগ্রামের হাটহাজারি উপজেলায় সড়ক দুর্ঘটনায় চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর ধোপাপাড়া হিন্দুবাড়ি এলাকার একই পরিবারের ৭জন নিহত ও গুরতরে আহত হয়েছে ৩ জন হওয়ায় তাদের আত্মার সৎগতি কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ। এঁরা হলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়, সহ-সভাপতি হারাধন শীল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, যুগ্ম সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বিকাশ চন্দ্র সাহা, আইসিটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার ও সাংগঠনিক সম্পাদক মধুসূদন বিশ্বাস।
জানা যায়- মঙ্গলবার (৭ নভেম্বর ২০২৩) দুপুরবেলা চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলাধীন মির্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চারিয়া মদিনা মসজিদের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে চট্টগ্রাম চন্দনাইশের নিজ বাড়ী থেকে ফটিকছড়ি আত্মীয়র বাড়ির যাওয়ার পথে সিএনজি (চট্টগ্রাম থ ১৩০৮১৮) এবং খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম অভিমুখী বাস(চট্টমেট্রো ব ১১- ১৮০৮) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৭ জন নিহত হয়।
নিহতরা হলেন রিতা দাশ প্রকাশ মায়া (৩৫), স্বামী-নারায়ন দাশ, পিতা-মিলন দাশ, মাতা-ছবি দাশ, শ্রাবন্তী দাশ (১৭), পিতা-নারায়ন দাশ, মাতা-রিতা দাশ প্রঃ মায়া, দ্বীপ দাশ (০৫), পিতা- নারায়ন দাশ, মাতা-রিতা দাশ প্রঃ মায়া, দিগন্ত দাশ (০৫), পিতা-নারায়ন দাশ, মাতা-রিতা দাশ প্রঃ মায়া, বর্ষা দাশ (১২), পিতা-নারায়ন দাশ, মাতা-রিতা দাশ প্রঃ মায়া, চিনু বালা দাশ (৫০), পিতা-ননী গোপাল দাশ, বিপ্লব দাশ (২৭), পিতা-সম্ভু দাশ সর্ব সাং-মোহাম্মদপুর ধোপাপাড়া, দুলাল মাষ্টারের বাড়ী চন্দনাইশ। আহতরা হলেন, নুরজাহান বেগম (৫৫), স্বামী-ফরিদুল আলম, সাং- রামগড়, থানা- রামগড়, জেলা- খাগড়াছড়ি, বাপ্পা দাশ, পিতা- শশীল দাশ, সাং-মোহাম্মদপুর ধোপা পাড়া, দুলাল মাষ্টারের বাড়ী চন্দনাইশ ও বিপ্লব দে (২৪), পিতা- নেপাল দে,বৈদ্যরহাট, বারমাসিয়া ফটিকছড়ি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD