1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৫ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প এর আওতায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই দিনব্যাপী কৃষাণ-কৃষাণি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৬ সেপ্টেম্বর ) সকাল ১০টায় উপজেলার ব্রাহ্মণপাড়া মডেল একাডেমিতে উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান এর সভাপতিত্বে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সংস্থাপন ও উন্নয়ন কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক শাহনাজ রহমান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুমিল্লা এর এডিডি ( শস্য ) মোহাম্মদ বেলায়েত হোসেন।
প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুজিবুর রহমান।

জানা যায়, প্রকল্পটির মাধ্যমে উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অনাবাদি পতিত ও অব্যবহৃত বসতবাড়ির আঙিনা চাষের আওতায় আনা ও বছরব্যাপী উপজেলার কৃষক পরিবারের পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর জন্য সবজি ও মসলা জাতীয় ফসল উৎপাদন করাই এর লক্ষ্য।

অনুষ্ঠান শেষে ৩০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে বিভিন্ন জাতের দশ প্যাকেট সবজি বীজ ও দুটো করে ফলদ গাছের চারা প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD