1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বার পৌরসভা নির্বাচন; স্বতন্ত্র মেয়রপ্রার্থী বাশার'র মনোনয়ন পত্র দাখিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বার পৌরসভা নির্বাচন; স্বতন্ত্র মেয়রপ্রার্থী বাশার’র মনোনয়ন পত্র দাখিল

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৩১৮ বার পঠিত

 

শফিউল আলম রাজীব।

দেবীদ্বার পৌরসভা নির্বচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার’র মনোনায়ন পত্র দাখিল।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন’র নিকট ওই মনোনায়ন ফরম দাখিল করেন তিনি। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সুশিল সমাজের প্রতিনিধি ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্ধ উপস্থিত ছিলেন।

স্বতন্ত্র মেয়র প্রার্থী এবিএম আতিকুর রহমান বাশার বলেন, আমি মেয়র পদে নির্বাচিত হলে পৌরসভাকে ঢেলে সাজিয়ে টেকসই উন্নয়নের ধারায় একটি আধুনিক বাসযোগ্য পৌরসভায় পরিনত করবো এবং অবহেলিত সুবিধা বঞ্চিত নাগরিকদের সেবা কেন্দ্র হিসেবে দেবীদ্বার পৌরসভা’কে গড়ে তুলবো। অনিয়ম, ঘূষ, দূর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক, বাল্য বিয়ে-যৌতুক, ইভটিজিং মুক্ত পৌরসভা গঠন করব।

উল্লেখ্য, দেবীদ্বার পৌরসভা প্রতিষ্ঠার ২১ বছর পর গত ৩১মে পৌর নির্বাচনের তফসিল ঘোষণায় পৌরবাসীর মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। আগামী ১৭ জুলাই পৌর নির্বাচনকে সামনে রেখে যার যার অবস্থান থেকে প্রার্থীতা ঘোষণায় গ্রাম্য সংসদ ‘চা’ষ্টলগুলোতে চলছে ভোট ও জয়-পরাজয়ের হিসাব-নিকাশ, সভা-সমাবেশ, র‌্যালী, আলোচনা সভা, পোষ্টারিং, লিফলেট বিতরণ। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৮জুন, বাছাই ১৯ জুন, প্রত্যাহার ২৫ জুন, প্রতীক বরাদ্ধ ২৬ জুন এবং ভোট গ্রহন ১৭ জুলাই।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন জানান, শুক্রবার বিকেল পর্যন্ত পৌরসভায় মেয়র পদে ১৫ টি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৯ টি এবং সাধারণ কাউন্সিলর পদে ৮৪টি মনোনয়ন পত্র বিক্রি হলেও শুক্রবার পর্যন্ত মেয়র পদে ১টি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২ টি, সাধারন কাউন্সিলর পদে ১৫টিসহ মোট ১৮টি মনোনয়নপত্র জমা পড়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD