1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৩৪৩ বার পঠিত

 

শফিউল আলম রাজীব।।

দেবীদ্বারে ভয়াবহ অগ্নিকান্ডে নিঃস্ব হওয়া ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল কাদের’র পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের মধ্যপাড়া কুদ্দুস ডাক্তারের বাড়িতে অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে মৃত আব্দুল রশিদের স্ত্রী তাসলিমা আক্তার’কে ১৫ হাজার, নুরুল ইসলামকে ১০ হাজার ও ফখরুল ইসলামকে ১০ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা নগদ আর্থিক অনুদান তাদের হাতে তুলে দেন তিনি। এরা সকলেই কৃষক আব্দুল কাদেরের সন্তান।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা প্রকল্প কর্মকর্তা গোলাম মাওলা, সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার মুকুল ভূইয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা এবং ত্রান ও পুনর্বাসন মন্ত্রণালয়ের মাধ্যমে ঘর নির্মানে ঢেউটিন দিয়ে সহযোগিতার আশ্বাস দেওয়া হয় ক্ষতিগ্রস্তদের।

উল্লেখ্য, গত সোমবার (১৫মে) দিবাগত রাত ১টায় উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের মধ্যপাড়া কুদ্দুস ডাক্তারের বাড়িতে হঠাৎ এমন অগ্নিকান্ডে আব্দুল কাদেরের পরিবারের ১০ সদস্য প্রাণ রক্ষায় ঘর থেকে বের হতে পারলেও আর কিছুই রক্ষা করতে পারেনি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD