1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল ও সমাবেশ - Dainik Cumilla
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে টোল আদায় (জিপি) বন্ধের দাবীতে সিএনজি চালকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ কুমিল্লায় র‌্যাবের অভিযানে কাশিমপুর কারাগার থেকে পালানো দণ্ডপ্রাপ্ত আসামি আটক জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের বাগুর স্টেশন থেকে এক প্রবাসীকে অপহরণের চেষ্টা; ৫ অপহরণকারীকে গনধোলায়ে পুলিশে সোপার্দ দেবীদ্বারে মা’য়ের কাছে চেয়ে আইফোন কিনে দেয়ায় আবদার পুরন না করায় গলায় ফাঁস দিয়ে ছেলের আত্মহত্যা দেবীদ্বারে মোবাই কোর্টের পৃথক অভিযানে ৯টি ড্রেজার মেশিন ও ১৫ শত ফুট পাইপ ধ্বংস চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ নিহত ২ কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক জিতু ব্রাহ্মণপাড়া বারশ্বর – মালাপাড়া সড়ক দুই কিলোমিটার জুড়েই খানাখন্দ: দুর্ভোগে দুই ইউনিয়নের ১০ গ্রামের বাসিন্দা চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

  • প্রকাশিতঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

 

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

জুলাই আন্দোলনে গণহত্যায় সম্পৃক্ত ফ্যাসিস্টদের বিচার, রায় কার্যকর করা এবং জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর নেতৃত্বে লাকসাম পৌরসভা ও উপজেলা জামায়াতের উদ্যোগে শনিবার (১ আগস্ট) বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে থেকে গণমিছিলটি বের হয়। দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংক রোড চত্বরে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। গণমিছিল ও সমাবেশে লাকসাম পৌরসভা ও উপজেলা জামায়াতের হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও পৌরসভা সেক্রেটারি লেকচারার মাওলানা শহীদ উল্লাহর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী সরকারকে উদ্দেশ্য করে বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে এ দেশের ১৮ কোটি মানুষ ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে। জুলাই আন্দোলন না হলে আপনারা ক্ষমতায় আসতে পারতেন না। জনগণের ভাষা বুঝে জুলাই সনদ বাস্তবায়ন করুন। তত্ত্বাবধায়ক সরকারের মতো আপনারা জুলাই সনদও বাস্তবায়ন করবেন, তবে জনগণের ক্ষতি করে। আমরা না করে অবিলম্বে জুলহাস সড়ক বাস্তবায়ন করুন। এতে দেশ ও দেশের জনগণ উপকৃত হবে। এদেশের মানুষের সাথে গাদ্দারি করবেন না। ফ্যাসিস্ট সরকার কিভাবে নামাতে হয়, এদেশের ছাত্র-জনতা বুঝে গেছে। তাই জনগণের রায় মেনে নিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি, জামায়াত মনোনীত লাকসাম পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের ফয়সাল, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি জাহিদুর রহমান চৌধুরী প্রমুখ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD