1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
দেবীদ্বারে মোবাই কোর্টের পৃথক অভিযানে ৯টি ড্রেজার মেশিন ও ১৫ শত ফুট পাইপ ধ্বংস - Dainik Cumilla
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে টোল আদায় (জিপি) বন্ধের দাবীতে সিএনজি চালকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ কুমিল্লায় র‌্যাবের অভিযানে কাশিমপুর কারাগার থেকে পালানো দণ্ডপ্রাপ্ত আসামি আটক জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের বাগুর স্টেশন থেকে এক প্রবাসীকে অপহরণের চেষ্টা; ৫ অপহরণকারীকে গনধোলায়ে পুলিশে সোপার্দ দেবীদ্বারে মা’য়ের কাছে চেয়ে আইফোন কিনে দেয়ায় আবদার পুরন না করায় গলায় ফাঁস দিয়ে ছেলের আত্মহত্যা দেবীদ্বারে মোবাই কোর্টের পৃথক অভিযানে ৯টি ড্রেজার মেশিন ও ১৫ শত ফুট পাইপ ধ্বংস চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ নিহত ২ কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক জিতু ব্রাহ্মণপাড়া বারশ্বর – মালাপাড়া সড়ক দুই কিলোমিটার জুড়েই খানাখন্দ: দুর্ভোগে দুই ইউনিয়নের ১০ গ্রামের বাসিন্দা চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

দেবীদ্বারে মোবাই কোর্টের পৃথক অভিযানে ৯টি ড্রেজার মেশিন ও ১৫ শত ফুট পাইপ ধ্বংস

  • প্রকাশিতঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত

ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বারে মোবাইল কোর্টের অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংসের ছবি।

 

আয়শা রহমান প্রজ্ঞা, স্টাফ রিপোর্টার, দেবীদ্বার ।। 

কুমিল্লার দেবীদ্বারে মোবাইল কোর্টের পৃথক অভিযানে
৯টি ড্রেজার মেশিন ও ১৫ শত ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার বল্লভপুর গ্রামে ২টি, রাজামেহার গ্রামে ২টি ও গুনাইঘর দক্ষিণ ইউনিয়নে ২টিসহ মোট ৬ টি ড্রেজার মেশিন ও ১ হাজার ফিট পাইপ বিনষ্ট করা হয়।

অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিনের নেতৃত্বে উপজেলার ধামতী ইউনিয়নের দক্ষিণ খাঁর (০৭ নং ওয়ার্ড) গ্রামে ৩ টি ড্রেজার মেশিন ও ৫ শত ফিট পাইপ বিনষ্ট করা হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস‍্যগন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা বলেন, কৃষি জমি রক্ষায় ড্রেজারের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করে আসছি। দেবীদ্বার উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযাান অব্যাহত থাকবে।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD