1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক জিতু - Dainik Cumilla
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ নিহত ২ কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক জিতু ব্রাহ্মণপাড়া বারশ্বর – মালাপাড়া সড়ক দুই কিলোমিটার জুড়েই খানাখন্দ: দুর্ভোগে দুই ইউনিয়নের ১০ গ্রামের বাসিন্দা চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই নাঙ্গলকোটে যুবদল নেতার উপর হামলার অভিযোগ সদস্য সচিবের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়ায় যানজটে দুর্ভোগে সাধারণ মানুষ দেবীদ্বারে শ্রেণী কক্ষে পাঠদানের সময় ছাত্রীর সাথে অনৈতিক আচরনের অভিযোগে শিক্ষককে লাঞ্ছিত ও মারধর কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক জিতু

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

 

জান্নাতুল ফেরদৌস কলি ।।

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৮ টায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৭০ জন ভোটারের মধ্যে ৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ প্রচারণা এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনভর প্রেসক্লাব প্রাঙ্গণে ছিল প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ।

 

 


নির্বাচন কমিশন জানায়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শাহ মোহাম্মদ আলমগীর খান। নির্বাচন কমিশনার ছিলেন আবুল হাসানাত বাবুল ও বদরুল হুদা জেনু।

ভোটগণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে সভাপতি পদে কাজী এনামুল হক ফারুক ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম দুলাল পেয়েছেন ২৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে ইমতিয়াজ আহমেদ জিতু ৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদ হাসান পেয়েছেন ৩০ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ুন কবীর জীবন ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা মুন্সী পেয়েছেন ১৪ ভোট।

 

সহসভাপতি পদে তাওহীদ হোসেন (মিঠু) ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে ১ম সিনিয়র সহসভাপতি পদে সাদিক হোসেন মামুন এবং ২য় সিনিয়র সহসভাপতি পদে তাওহীদ হোসেন (মিঠু) নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসাইন আকাইদ ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাহার উদ্দিন রায়হান পেয়েছেন ২৭ ভোট।

অর্থ সম্পাদক পদে শাহআলম শফি ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম পেয়েছেন ১৩ ভোট।

দপ্তর সম্পাদক পদে ওমর ফারুকী তাপস ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুর রহমান পেয়েছেন ২৯ ভোট।

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে আসিফ হোসেন মান্না ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেকবর হোসেন পেয়েছেন ২৮ ভোট।

সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে দিলীপ মজুমদার ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির হোসেন পেয়েছেন ২৮ ভোট।

নির্বাহী সদস্য পদে পাঁচজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন— জাকারিয়া মানিক (৫৫ ভোট), রফিকুল ইসলাম খোকন (৫১ ভোট), ইয়াসমিন রীমা (৪৯ ভোট), খালেদ সাইফুল্লাহ (৪৪ ভোট) এবং আনোয়ার হোসেন (৩৮ ভোট)।

ফলাফল ঘোষণার পর প্রেসক্লাব প্রাঙ্গণে বিজয়ী প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সহকর্মী সাংবাদিকরা।

এ সময় উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিল উৎসবের আমেজ। নবনির্বাচিত নেতারা কুমিল্লা প্রেসক্লাবকে আরও ঐক্যবদ্ধ, গতিশীল, পেশাদার ও সাংবাদিকবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD