1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে মৎস্য চাষের পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে ৪ লক্ষাদিক টাকার মাছ নিধন; থানায় অভিযোগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে মৎস্য চাষের পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে ৪ লক্ষাদিক টাকার মাছ নিধন; থানায় অভিযোগ

  • প্রকাশিতঃ সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৪০৫ বার পঠিত

 

শফিউল আলম রাজীব,দেবীদ্বার থেকে।। 

কুমিল্লার দেবীদ্বারে এক মৎস্যচাষীর পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ধলাহাস গ্রামের ভূইয়া বাড়ির পুকুরে।

জানা গেছে, উপজেলার ধলাহাস গ্রামের তমিজ উদ্দিন ভূইয়ার ছেলে আবুল কালাম ভূইয়া একজন মৎস্যচাষী, বিগত প্রায় ২০-২৫ বছর ধরে তিনি মৎস্য চাষ করে আসছেন। আবুল কালাম ভূইয়ার নিজ বাড়ির ৬০ শতক একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন তিনি। কিন্তু দূর্বৃত্তরা সোমবার (১০ এপ্রিল) ভোরে পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির সকল মাছ মারা যায়, যার আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষাধিক টাকা।

প্রতিবেশি জাকির হোসেন ও রশিদ ড্রাইভার বলেন, কালাম ভাই মাছচাষ করেই জীবিকা নির্বাহ করেন। কে বা কারা মাছভর্তি পুকুরে বিষ প্রয়োগ করেছে। পুকুরে থাকা সব মাছ মারা গেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

মৎস্যচাষী আবুল কালাম ভূইয়া বলেন, আমি আমার বাড়ির পুকুরে নিয়মিত মাছ চাষ করে আসছি, কারো সাথে আমার কোন দ্বন্দ্ব ও বিরোধ নেই। সন্ধ্যায় ইফতারের পর পুকুর পাড়ে গিয়ে মাছের টুপুর টাপুর আওয়াজ শুনতে পাই, কিন্তু সকালে পুকুর পাড়ে গিয়ে দেখি পুকুরে সবাই মাত মৃত ভেষে উঠছে। অজ্ঞাত শত্রুদের বিষে আমার ৪ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হল।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ওই মৎস্যচাষী থানায় অভিযোগ দিয়েছেন, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD