1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভণ্ড কবিরাজের কাছে ‘জিন ছাড়াতে’ গিয়ে গৃহবধূ ধর্ষণের শিকার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ভণ্ড কবিরাজের কাছে ‘জিন ছাড়াতে’ গিয়ে গৃহবধূ ধর্ষণের শিকার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৩১৪ বার পঠিত

 

দেবিদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে ভণ্ড কবিরাজের কাছে ছোট বোনের ‘জিন ছাড়াতে’ গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (১৯)। এ ঘটনায় ধর্ষিতার মা বাদি হয়ে সোমবার বিকালে (২০ অক্টোবর) দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভণ্ড ওই কবিরাজের নাম কুদ্দুস মিয়া, সে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত আব্দুল কাদের জিলানীর ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ জুন সকালে ছোট বোনের জিন ছাড়াতে কুদ্দুস কবিরাজের বাড়িতে নিয়ে যান ওই গৃহবধূ। চিকিৎসার একপর্যায়ে কুদ্দুস মিয়া নানান কৌশলে গৃহবধুকে নিজের বসতঘরের একটি কক্ষে নিয়ে যায়। পরে জোরপূর্বক ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে রাখে।

পরবর্তীতে ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে গৃহবধূর কাছ থেকে প্রায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয় কুদ্দুস মিয়া। দীর্ঘদিন ধরে ভিডিও প্রকাশের হুমকি দিয়ে একাধিকবার গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। সম্প্রতি মোটা অঙ্কের টাকা দাবির পর গৃহবধূ তা দিতে অস্বীকৃতি জানালে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনসহ বিভিন্ন মাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে দেয়।

গৃহবধূ সাংবাদিকদের বলেন, “আমি আমার ছোট বোনকে জিন ছাড়াতে নিয়ে যাই কবিরাজ কুদ্দুসের কাছে। চিকিৎসা শুরুর আগে সে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে আমার স্বাক্ষর নেয়। পরে আমাকে অন্য একটি কক্ষে নিয়ে জোর করে ধর্ষণ করে এবং ভিডিও ধারন করে। সেই ভিডিও দেখিয়ে টাকার দাবিও করে। আমি বিভিন্ন জায়গা থেকে টাকা এনে দিলেও সে আমাকে ভয় দেখিয়ে একাধিকবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরে আমার ভাইকে বিদেশ পাঠানোর কথা বলে আরও তিন লাখ টাকা নেয়। টাকা ফেরত চাইলে ভিডিও ফাঁসের হুমকি দিয়ে আরোও টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে আমার স্বামীর বাড়ির লোকদের কাছে ভিডিও ছড়িয়ে দেয়।”

গৃহবধূর মা বলেন,“ভণ্ড কবিরাজের ফাঁদে পড়ে আমার মেয়ের পরিবার ভেঙে গেছে। আমি তার সর্বোচ্চ শাস্তি চাই।”

এ বিষয়ে অভিযুক্ত কবিরাজ কুদ্দুস মিয়া বলেন, তাদের এক মেয়ে অসুস্থ ছিলো, আমার কাছে চিকিৎসা করিয়েছে। কিন্তু দুই মাস আগে তারা এমন একটি অভিযোগ নিয়ে আমাদের গ্রামে আসে, তখন আমি কক্সবাজারে ছিলাম। আমাদের এলাকার মেম্বার অভিযোগের ব্যাপারে তাদের বসার জন‌্য সময় দি‌লে তারা আর আসে নাই। আমার বিরুদ্ধে আনীত ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মঈনউদ্দিন বলেন, ভিক্টিমের মায়ের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD