1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ইউসুফ মোল্লা টিপুকে নিয়ে মনিরুল হক চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ইউসুফ মোল্লা টিপুকে নিয়ে মনিরুল হক চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৪০ বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তি:

কুমিল্লার বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সোশ্যালা মিডিয়ায় সাবেক এমপি মনিরুল হক চৌধুরী এক সভায় কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইউসুফ মোল্লা টিপু সম্পর্কে আপত্তিকর বক্তব্য প্রদান করেন। এই বক্তব্যের প্রতিবাদে যৌথ বিবৃতি দিয়ে প্রতিবাদ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন কুমিল্লা মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান সাক্ষরিত ওই যৌথ বিবৃতি দেওয়া নেতৃবৃন্দ হচ্ছেন কুমিল্লা মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সাল উর রহমান পাভেল, সদস্য সচিব রোমান হাসান, কুমিল্লা মহনগর কৃষক দল আহবায়ক কাজী শাহিনুর হোসাইন, সদস্য সচিব ইকরাম হোসেন তাজ, কুমিল্লা মহনগর মহিলা দল সভাপতি রায়হান রহমান হেলেন, সাধারন সম্পাদক এড. শাহিন আফরোজ বিজলী, কুমিল্লা মহনগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকি রাকিব, সদস্য সচিব এ.কে.এম. শাহেদ পান্না, কুমিল্লা মহনগর ছাত্রদল সভাপতি নাহিদ রানা, সাধারন সম্পাদক ফয়জুর রশিদ প্রিমু, কুমিল্লা মহনগর শ্রমিক দল সভাপতি নুরুল ইসলাম, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, কুমিল্লা মহনগর জাসাস আহ্বায়ক মঞ্জুরুল আলম, সদস্য সচিব ইমরান হোসেন, কুমিল্লা মহনগর তাঁতী দল আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব মো: নবী।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কুমিল্লা মহনগর বিএনপির সাধারন সম্পাদক জনাব ইউসুফ মোল্লা টিপু রাজপথ থেকে গড়ে উঠা নেতৃত্ব, যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে গত ১৭বছর ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার বিরোধী আন্দোলনে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন ও গত ২৪ জুলাই আগষ্ট আন্দোলনরত অবস্থায় আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। এ ধরনের একজন ত্যাগী নিবেদিত নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান জনাব মনিরুল হক চৌধুরীর দ্বায়িত্বহীন কর্মকান্ডেরই বহি: প্রকাশ। নেতৃবৃন্দ, ওনার এ বক্তব্য প্রত্যাহারের দাবী জানিয়েছেন এবং ভবিষ্যত্বে দলের কোন নেতাকে তুচ্ছ্যতাচ্ছিল করে বক্তব্য প্রদান করলে, কুমিল্লার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মনিরুল হক চৌধুরীকে কুমিল্লা মহানগরে অবাঞ্চিত ঘোষনা করতে বাধ্য হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD