1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা বাঁচাতে গিয়ে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ১ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা বাঁচাতে গিয়ে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ১

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২২৭ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় সাইফুল ইসলাম (৪২) নামে একজন নিহত হয়। তার বাড়ি কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকায়।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোঃ রুহুল আমিন। তিনি জানান, দূর্ঘটনার পর সাইফুল ইসলামকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ ও দূর্ঘটনা কবলিত প্রাইভেটকার থানায় নিয়ে আসে। বিকেল সাড়ে ৫ টার দিকে আইননানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে কিভাবে দূর্ঘটনাটি ঘটেছে এ বিষয়ে জানে না পুলিশ।

এদিকে এক প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি ঢাকামূখী ছিলো। উল্টোদিক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পাশ কেটে যাওয়ার সময় প্রাইভেটকারটি খাদে গিয়ে পরে। খাদে প্রচুর পানি ও কচুরীপানা থাকায় সেখান থেকে উদ্ধার করতে দেরি হয়ে যায়।

এদিকে নিহত সাইফুলের স্বজনরা দাবি করেন, জরুরী কাজে সাইফুল ঢাকা যাচ্ছিলো। পথে দূর্ঘটনায় তিনি মারা যান। তার সাথে বেশ কিছু টাকা ছিলো। সেগুলো আর পাওয়া যায়নি।
এদিকে সাইফুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। নিহত সাইফুল স্ত্রী ও এক ছেলে এক মেয়ে রয়েছে। তিনি ফিউরিয়াস মটো ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD