1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নগরীর বাদুরতলা ও টমছম ব্রীজ বাজার তদারকি । ৪ প্রতিষ্ঠানকে জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নগরীর বাদুরতলা ও টমছম ব্রীজ বাজার তদারকি । ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৩৮৮ বার পঠিত

গোলাম হোসাইন তামজীদ ।।

২৫ মার্চ, শ‌নিবার, ২য় রমজা‌নে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লা নগরীর বাদুরতলা ও টমছম ব্রিজ বাজা‌রে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে। অ‌ভিযা‌নে সব‌জি, ম‌ুরগী, মু‌দি, মাছ, মাংস ও ইফতা‌রির বাজার তদার‌কি করা হয়।

এ সময় জিলা‌পি‌তে অপদ্রব‌্য মিশ্রন ও অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে প্রস্তুত এবং সংরক্ষণ করায় বাদুরতলা এলাকার নারায়ণগঞ্জ সুইট মিট‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয় ও ২০ কে‌জি নিম্নমা‌নের লবণ ধ্বংস করা হয়। অ‌তি‌রিক্ত মূ‌ল্যে ব্রয়লার মুরগী বি‌ক্রি করায় টমছম ব্রিজ এলাকার ইনসাফ ব্রয়লার হাউজ‌কে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করায় মা বাবার দোয়া সোনালী হাউজ‌কে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয় এছাড়াও অ‌তি‌রিক্ত মূ‌ল্যে বেগুন বি‌ক্রি করায় ছালাউ‌দ্দি‌নের সব‌জির দোকান‌কে ৫শ` টাকা জ‌রিমানা করা হয় এবং অন‌্যদের সতর্ক করা হয়। আজ ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে মোট ৪ প্রতিষ্ঠান‌কে ৯ হাজার ৫শ` টাকা জ‌রিমানা করা হয়। অ‌ভিযা‌নে হ‌্যান্ড মাই‌কের মাধ‌্যমে ব‌্যবসায়ী ও ভোক্তা সাধারণ‌দের করণীয় ও পালনীয় বিষ‌য়ে স‌চেতন করা হয়। বাজারকে স্থি‌তিশীল রাখ‌তে ব‌্যবসায়ী‌দের ক্রয়ের ভাউচার সংরক্ষণ ও ক্রেতা‌দের প্রয়োজনের অ‌তি‌রিক্ত ক্রয় না কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়।

সকাল ১০টা থে‌কে সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD