1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে কৃষক দলের বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে কৃষক দলের বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

দাউদকান্দি প্রতিনিধি:
জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা  ‘সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ প্রতিপাদ্যে কুমিল্লার দাউদকান্দিতে কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই)  বিকেলে উপজেলার সহিদনগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়ে দাউদকান্দি ও তিতাস উপজেলা কৃষক দলের আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দল আহবায়ক আহম্মদ উল্লাহ তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীতে অংশগ্রহন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট  ড.খন্দকার মারুফ হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এমএ লতিফ ভূইয়া, পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা কৃষক দল আহবায়ক  মজিবুর রহমান সদস্য সচিব জসিম উদ্দিন সরকার, পৌর বিএনপির সদস্য সচিব কাউছার আলম সরকার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন খন্দকার সুমনসহ অন্যান্যরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD