1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোটে নারকেল গাছের ডাল কাটতে গিয়ে পল্লী বিদ্যুৎ এর মেইন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোকন মিয়া (৫০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার মৌকরা ইউনিয়নের তিলিপ সিনিয়র মাদ্রাসার পূর্ব পাশে স্থানীয় ফজলুল হকের গাছের ডাল কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। খোকন মিয়া নাঙ্গলকোট পৌরসভার মান্দ্রা গ্রামের আলি মিয়ার ছেলে। তিনি ৫ সন্তানের জনক ও পেশায় একজন গাছি বলে জানা গেছে।

‎স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকাল থেকে শ্রমিক খোকন মিয়া তিলিপ গ্রামের ফজলুল হকের ৬টি গাছের ডাল কাটেন। বেলা সাড়ে ১২টার দিকে নারকেল গাছে উঠলে গাছের পাশে থাকা বৈদ্যুতিক তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়ে লাশ গাছের উপর ঝুলতে থাকে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবায় ফোন করলে লাকসাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে গাছের উপর থেকে লাশ উদ্ধার করে।

‎লাকসাম ফায়ার সার্ভিস ওয়ারেন্ট অফিসার মনজুরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের টীম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে স্থানীয় পৌর কাউন্সিলর জামাল হোসেন সোহাগের নিকট হস্তান্তর করে।

‎নাঙ্গলকোট থানা অফিসর ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD