1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় শহীদ উল্লাহ মিয়াজীকে সম্মাননা প্রদান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় শহীদ উল্লাহ মিয়াজীকে সম্মাননা প্রদান

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৫৮ বার পঠিত

নাঙ্গলকোট  প্রতিনিধি :
সাউথ এশিয়া সাহিত্য পরিষদের আয়োজনে সুন্দর বন সাহিত্য পরিষদের পরিচালনায় সাহিত্য হোক সার্বজনীন শীর্ষক আলোচনা সভা শুক্রবার বিকালে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সাউথ এশিয়া সাহিত্য পরিষদ উপদেষ্টা পুষ্পেন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম। অনুষ্ঠান উদ্বোধক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাবেক সহকারী মহাসচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান সহিদ উল্লাহ মিয়াজী, প্রধান আলোচক ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক ও প্রকাশ অশোক ধর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক ও সাউথ এশিয়া সাহিত্য পরিষদ উপদেষ্টা জ্যাম্বস কাজল।

সুন্দর বন সাহিত্য পরিষদ মহাসচিব মঞ্জুর হোসেন ইছার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাউথ এশিয়া সাহিত্য পরিষদ উপদেষ্টা নার্গিস আসমা, সুন্দরবন সাহিত্য পরিষদ ইতালি সভাপতি সাজ্জাদ হোসেন জামাল, গীতিকার ও উপন্যাসিক প্রফেসর আমির হোসেন, সাংবাদিক ও সাহিত্যিক ইমামুল ইসলাম রানা, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাসুম, মিলিয়ন গ্রুপ পরিচালক জিন্নাত আর ইফা, সাউথ এশিয়া সাহিত্য পরিষদ প্রতিষ্ঠাতা পরিচালক আজগর হোসেন, সাহিত্যিক জামাল মুন্না, কবি শায়না আফরোজ প্রমুখ।

অনুষ্ঠান শেষে সাংবাদিকতা ও সামাজিকতায় বিশেষ অবদান রাখায় শহীদ উল্লাহ মিয়াজীসহ সারা দেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে গুণিজনদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথি বৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD