1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ শুরু আজ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ শুরু আজ

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৮০ বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার (১৯ এপ্রিল)। এ বছর গুচ্ছ পদ্ধতি থেকে সরে এসে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিচ্ছে কুবি।

ভর্তি কমিটির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় ‘সি’ ইউনিট এবং বিকাল ৩ টায় ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনের মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৩৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩২ হাজার ৬৫৮টি। ফলে এই ইউনিটে আসনপ্রতি শিক্ষার্থী লড়বে ৯৩ জন। ‘বি’ ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ৪৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৩ হাজার ৭৯২টি। এখানে আসনপ্রতি লড়বে ৫৪ জন। সর্বশেষ ‘সি’ ইউনিটে (ব্যবসা শিক্ষা অনুষদ) ২৪০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৯ হাজার ৯৫২টি। ফলে এখানে আসনপ্রতি লড়বে ৪১ শিক্ষার্থী।

পরীক্ষা উপলক্ষ্যে যানজট নিরসনের লক্ষ্যে পরীক্ষার্থীরা ১ ঘন্টা আগে থেকেই প্রবেশ কেন্দ্রে প্রবেশ করতে পারবে, তবে হলে ঢুকা যাবে ৩০ মিনিট পূর্বে। এছাড়াও পরীক্ষার্থীদের হয়রানি কমাতে পরীক্ষা কেন্দ্রে ব্যাগ নিয়ে ঢুকার অনুমতি ও দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে হলের নির্দিষ্ট কর্ণারে ব্যাগ জমা দিতে হবে।

রেজিস্ট্রার দপ্তর জানিয়েছে, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আগামী ২৫ এপ্রিল বিকেল ৪ টায় । এছাড়াও চারবছর পর আবারও নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD