1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াত নেতা ডা. তাহেরের মতবিনিময় - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াত নেতা ডা. তাহেরের মতবিনিময়

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৯০ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের মতবিনিময় করেছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কুমিল্লার একটি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের। এ সময় ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের বিভিন্ন বিষয়ে আলোচনা পেশ করেন এবং আগামী দিনে সাংবাদিকদের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদেরকে যাতে কেউ হয়রানি করতে না পারে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাহা নিশ্চিতে সর্বোচ্চ খেয়াল রাখা হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট শাহজাহান, মহানগর জামায়াতের সেক্রেটারী মো: মাহবুবুর রহমান।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারী মু. বেলাল হোসাইন এর পরিচালনায় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের আহবায়ক মো: সিরাজুল ইসলাম ফরায়েজী, সদস্য সচিব এমরান হোসেন বাপ্পি, আহবায়ক কমিটির সদস্য মো: আব্দুল মান্নান, মো: আক্তারুজ্জামান, মো: বেলাল হোসাইন, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, আনিসুর রহমান, গোলাম রসুল, ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য মো: এমদাদ উল্যাহ, হাসান মু. জহির, আবু বকর সুজন, আবুল বাশার রানা, কামাল হোসেন নয়ন, মিজানুর রহমান মিনু, শাহিন আলম, হোসাইন মোহাম্মদ মামুন, মনির উল্লাহ ভূঁইয়া, কাজী সেলিম, আহসান উল্লাহ, সফিউল আলম, মো: ইউছুফ মজুমদার, জহিরুল ইসলাম সুমন, মো: সাইদুল হক, মো: রাকিব হোসেন প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জামায়াত নেতা এ.টি.এম মাছুম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD